Poetry

গরীবের নেশা

May 23, 2026

Original Author মো:-ফারহান আদিব

126 views

*আব্বার ৫০ টাকা  

আম এখনো পাকতে শুরু করেনি রে পাগলা।গাছের ডগায় ধরা বড় বড় নাক ফজলি, ল্যাংড়া, হিমসাগর (ক্ষীরশাপাতি), ফজলি, আম্রপালি, হাঁড়িভাঙা, গোপালভোগ, লখনা, আশ্বিন ও কাঁচামিঠা পাকবে যখন সময় হলে তখন নিয়ে আসবো। কত আবদার করে বলেছি বিপরীতে আব্বা কিছু’ই নিয়ে আসতো না।ক্ষুদার এমন টান হতো সূর্যের প্রখর তাপে ওঠান চৌচির হতো তখনও আব্বা হাতেখড়ি কিছু’টা আম দিতো।  একটু আম আবদার করলেই তার মেজাজ বুঝি ইবলিশ কেউ হার মানাতে বাধ্য করতো।আম্মাও যখন কলসিতে পানি ভরে অন্য জায়গায় রেখে দিতো ধপাস করে তখন কলসিতে ফাটল ধরতো।কলসির আয়ু এই বুঝি শেষ। আম্মাও  তখন নতুন কলসির জন্য আবদার করতো।আব্বার মেজাজও আবারও গ্রীষ্মের উত্তাপ এর মতো হয়ে ওঠতো।বাহানা দিতো কত কিছুর?.. আজ সকালের বাজারে নতুন দিগন্তের নতুন সূর্যলোক গুলা আসেনিরে!...আব্বা বলতো সময় হলে আনবো।

  সময় বদলিয়েছে,গাড়ির ক্ষয় হওয়া টাওয়ার নতুন রুপে লাগানো হয়েছে।কত দিন বদলিয়েছে,মাথার মগজে,নতুন রক্তে এখন ডুকেছে শরীরে-দেহে আব্বা কেনো ৫০ টাকা  দিতো না!...

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login