Posts

কবিতা

আমি সেই কবিতা

May 24, 2026

Tonmoy Datta Mishu

36
View

আমি সেই কবিতা

  • -তন্ময় দত্ত মিশু

    আমি সেই কবিতা, 
    যে চাইছে তার প্রতিটি শব্দ তোমার মুখ থেকে উচ্চারিত হোক। 
    আমি সেই কবিতা, 
    যে কবিতার এক একটা লাইন এক একটা মহাকাব্যের সমান। 
    আমি সেই কবিতা,
    যে কবিতার ছন্দ প্রতিটি মানুষের জীবন। 
    আমি সেই কবিতা,
    যে কবিতার জন্য প্রতিটি কবি'র জীবন হয়েছে ধ্বংস। 
    আমি সেই কবিদের কবিতা, 
    যাদের ধ্বংস হয়ে যাওয়া জীবন থেকে স্রষ্টা পেয়েছে নতুন নতুন সৃষ্টি। 
    আমি সেই কবিতা, 
    যে কবিতায় আছে তোমার স্বর্গ-নরক, জীবন-মরণ। 
    আমি সেই অনুচ্চারিত কবিতা, 
    যে শত হাজার বছর ধরে তার হারিয়ে যাওয়া স্তবকের অপেক্ষায় আছে। 
    আমি সেই কবিতা,
    আলো-আঁধারের মাঝে জীবন যাকে খুঁজে বারে বারে। 
    আজ সেই কবিতা তোমার সামনে
    পড়ে যাও প্রতিটি শব্দ, 
    পৃথিবীর প্রতিটি জায়গায় ছড়িয়ে দাও সে ধ্বনি,
    শুনুক প্রতিটা মানুষে, 
    সবার বুকে জেগে উঠব আমি,
    নিশ্চয়ই, মিশেও যাব সবার প্রাণে। 
  •  
  • পরিশুদ্ধ কাব্যগ্রন্থ
     

Comments

    Please login to post comment. Login