Poetry

ছড়া: ডোনাল্ড ট্রাম্প; আহমেদ সাব্বির

May 25, 2026

102
View

ডোনাল্ড ট্রাম্প!

আহমেদ সাব্বির

 

দুঃখে আহা বুক ভেসে যায়

ঝরছে চোখের পানি

প্রিয় ডোনাল্ড ট্রাম্প এবার

হচ্ছে যে কোরবানী!

 

ঈদের দিনে সকাল বেলা

খাইয়ে ভুসি ছোলা

ট্রাম্প বাবুকে গোসল দেবে

ফজলু এবং ভোলা।

 

নামাজ শেষে আসবে হুজুর

মাওলানা চানপুরী

পালিয়ে যাওয়ার আগেই হুজুর

চালিয়ে দেবেন ছুরি।

 

জবাই শেষে সবাই মিলে

পড়বে দরুদ দুআ-

‘ট্রাম্পকে মাবুদ কবুল করো

নয় সে বলদ ভুয়া’

 

কসাই মশাই চামড়া ছিলে

মাংস ও হাঁড় কেটে

দাঁড়িপাল্লায় মাপবে যখন

বুকটা যাবে ফেটে।

 

আহা আহা সোনালী ট্রাম্প!

তাগড়া সবার চেয়ে

সেই ট্রাম্পকে মুসুল্লীরা

ফেলবে এবার খেয়ে।

 

হাড্ডি খাবে চর্বি খাবে

কইল্জা সিনা উরু

ভোর থেকে তাই শিলপাটাতে

মশলা বাটা শুরু।

 

বুকটা তবু করবে হু হু

ট্রাম্প জবাইয়ের ক্ষণে

রটবে খবর রাশিয়াতে

ফ্রান্সে ওয়াশিংটনে।

 

ওয়াইট হাউস দেখবে সবই

পাষাণ বেঁধে বুকে

ট্রাম্প হয়তো ঠেলবে আগে

নেতানিয়াহুকে।

 

মিডিয়াতে আসবে খবর

সঙ্গে শোকের বানী

‘সাতশ কেজির ডোনাল্ড ট্রাম্প

হইয়াছে কোরবানী |

Comments

    Please login to post comment. Login