Poetry

"আশেক"

May 28, 2026

133 views

"আশেক"

রাতিন আহমেদ

ওহে আশেক,

আছে কি তোর মনে?

চেয়ে আছে রূপ পানে!

মুর্শিদ সাঁই নিরাঞ্জনে।

ওহে আশেক,

করো মুর্শিদ নাম স্মরণ,

ধরো তাঁর দুই চরণ,

চাও যদি খোদার দর্শন।

ওহে আশেক,

মুর্শিদ সাঁই নামের মধু,

স্বাদরে খাইলো যে বঁধু,

দেখো হইলো সে মহাসাধু।

ওহে আশেক,

মুর্শিদ সাঁইয়ে'র দুই চরণ,

ধরিলে হইবে সুন্দর আচরণ,

কোরআনে আছে এই বিবরণ।

ওহে আশেক,

মুর্শিদ নাম জপেন যিনি,

বারী শাহ্ আস্তানায় আছেন তিনি,

লুৎফর শাহ্ নামে তাঁরে চিনি।

image


 

ওহে আশেক,

শূন্য রাতিন এই কথা বলে ,

মুর্শিদ সাঁই'র দয়া হলে,

আল্লাহ্ রাসূল তাৎক্ষণিক মিলে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login