Posts

কবিতা

এক পশলা বৃষ্টির অপেক্ষায়

June 2, 2026

মোছা: মোকাররমা শিল্পী

62
View

কদিন ধরে রোদের আগুন, 

পুড়ছে মাঠ আর ঘাট,

রাত নামিলেও কমে না তাপ, 

ঘামে ভেজে রাত।
 

ফ্যানটা ঘোরে বনবনিয়ে, 

তবু লাগে গরম,

ঘুমের সাথে হয়েছে বুঝি 

আমার ভীষণ শরম!
 

বালিশটাও উষ্ণ এখন,

চাদর লাগে ভার,

এসি ছাড়া এবার বুঝি 

বাঁচাই হলো দায়ভার।
 

আকাশ তুমি মেঘ পাঠাও, 

নামুক ঝুম বৃষ্টি,

এক পশলা জলেই হবে 

নতুন প্রাণের সৃষ্টি।

Comments

    Please login to post comment. Login