Poetry

দারুণ কিংবা নিদারুণ

June 3, 2026

124 views

কমললতা, জীবনে ট্রাজেডিই কি সবচেয়ে বড় পাওনা?

এই দেখ,

কি দারুণ কিংবা নিদারুণ শুয়ে বাঁচি পুষ্পবনে।

তাও ঝড় আসে না এমন টা নয়;

আকাশ পানে তাকিয়ে যখন শূণ্যতা অনুভব ভয়;

তখন কেবল বেলকুনিই পারে আড্ডা সহায়ক হতে।

মুষ্টিমেয় কিছু কথা,হাসি,আলাপ মনে করিয়ে দেয়-

কতটা স্থান দখল করতে-

তোমার পাঠানো বায়ুরা- কত বেগে ছুটতে পারে!

ট্রাজেডিই ফলাফল জানায়,

ফুলেরা কতটা পবিত্র কিংবা

 অপবিত্রের ভার তুলে নিতে পারে!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login