Poetry

বসন্ত আসে বসন্ত যায়

June 7, 2026

133 views

যে ফুল জীবনের সবটুকু বসন্ত নিয়ে ফুটে উঠে,

সে ফুলও দ্বিধা-দ্বন্দে ভোগে একদিন;

বসন্তহীনা করে তোলে কিংবা-

চিরপ্রশ্নেদাঁড় করিয়ে হারিয়ে যায়।

বসন্ত আসে বসন্ত যায় কিন্তু

কোনো এক বসন্ততকে উপলব্ধি করায়

যৌবন বিয়োগ হলে বসন্তের অর্চনা বৃথা।

ভালো থাকুক ফুল, বসন্ত আর যৌবন।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login