Poetry

প্রিয় মানুষ

June 7, 2026

163 views

প্রিয় মানুষ 

-নাহিদ হোসাইন 

আমার প্রিয় মানুষকে, আমি বুঝতে পেরেছি। 

যাকে খুব সাধারণ ভাবতাম,

যাকে ভালোবাসতাম

কখনো চিন্তা করিনি কতো ভালোবাসি। 

যাকে কখনো জড়িয়ে ধরে বলা হয়নি, ভালোবাসি। 

তাকে যখন হারালাম জানতে পারলাম

তার সাথে আর আলিঙ্গন করার কোন সুযোগ নেই

তাকে আর ফিরে পাওয়ার কোন সম্ভাবনা নেই

জানতে পারলাম সে আমার প্রিয় মানুষ। 

দুনিয়ার রঙ্গমঞ্চে যাকে আমরা প্রিয় মানুষ ভাবি সে কী আসলেই প্রিয় মানুষ?

প্রিয় মানুষকে জানতে পেরেছি তার মৃত্যুর মাধ্যমে!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login