সকাল-সন্ধ্যা, দিন আর রাত শিফটের চাকা ঘোরে,
ম্যানপাওয়ার আর লজিস্টিকসের চাপ যে মাথার ওপরে।
সাইট টু অফিস, ডিজাইন টু ড্রয়িং—খাটছো নিজেকে ধন্য,
লাভ কী বাপু? দিন শেষে তো বিওকিউ (BOQ)-তে মূল্য তোমার শূন্য!
টার্গেট মেলাতে নিজের কাঁধেই নাও যে অন্যের লোড,
চেক-লিস্ট আর শিডিউল মেনে করো ত্রুটির সংশোধন।
অন্যের ব্যাকলগ পুশ করে দেয় তোমার ডেইলি টাস্কে,
লাভ কী বাপু? দিন শেষে তোমার নাম নাই কোনো ডেস্কে!
ক্রাইসিস টাইমে বসেরা যখন বিপাকে পড়ে ভাই,
"প্ল্যানিং-এ ভুল, বাজেট শর্ট"—তুমি ছাড়া গতি নাই।
কস্ট কন্ট্রোলের ডেড-এন্ডে তুমিই মেলাও সমাধান,
উদ্ধার শেষে অডিট রিপোর্টে নাই তোমার অবদান!
তোমার মেজারমেন্ট, তোমার ডেটা ধার করে নেয় যারা,
প্রেজেন্টেশনের মারপ্যাঁচে আজ মস্ত হিরো তারা!
মাঠের খাটুনি আড়ালে রেখে ক্রেডিট লুটে নেয় অন্য—
লাভ কী বাপু? দিন শেষে তো আউটপুটে তুমি শূন্য!
পারফরম্যান্সের গ্রাফ শিটে তোমার ইনপুট থাকে হাই,
ফাইনাল বিল বা অ্যাপ্রাইজাল এলে তোমার হিসেব নাই।
অন্যের প্রফিট মার্জিন বাড়ে তোমার শ্রমের জন্য—
লাভ কী বাপু? দিন শেষে তো খাতার পাতায় তুমি শূন্য!
270
View
Comments
Please login to post comment. Login
Keep reading
The Reading Room →
শিল্প কি ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যম হতে পারে? ওয়েব সিরিজ "ক্যাকটাস" ও সাম্প্রতিক বিতর্ক
Rafi Redwan · March 22, 2026
293 reads
সাদা হেলমেটের নিচে
Rafi Redwan · March 10, 2026
261 reads
অস্তিত্বের সংকট
Rafi Redwan · March 10, 2026
250 reads
ভিত্তি: সভ্যতার অবিনাশী শিকড়
Rafi Redwan · March 7, 2026
2 reads