কি যে দিনকাল পড়ল বাপু, অনিয়মই এখন নীতি,
সত্যকে চাপা দিতে মিথ্যাই পায় স্বীকৃতি।
আইন-কানুনের তোয়াক্কা নেই, বিবেক গেছে নির্বাসনে,
ছলচাতুরি আর দুর্নীতি চলে প্রকাশ্যে দিনে-দুপুরে!
অর্থই তাদের ধ্যান-জ্ঞান, অর্থই তাদের সুখ,
বিত্তের নেশায় হারিয়ে গেছে বিবেকেরই ব্যথা।
গড়ছে তারা অট্টালিকা, বাড়ছে ঋণের বোঝা,
তবু তাদের ভয় নেই কোনো, আইন হয়ে যায় তাদের সময় গুম!
ঘুষের কাছে যোগ্যতা আর সততা অবহেলিত,
স্বজনপ্রীতির দাপটে মেধা হয় প্রতিনিয়ত বঞ্চিত।
কালো টাকার দাপট দেখে আইনও থাকে নীরব,
ক্ষমতারই ছায়ায় অপরাধী হয় আরও নির্ভয়!
একদিকে ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে বিলাস,
বৈষম্যের এই সমাজজুড়ে দীর্ঘশ্বাসের বসবাস।
মুখে নীতি, কাজে দুর্নীতি—এ কেমন ব্যবস্থাপনা?
মানবতার মুখোশ পরে স্বার্থেরই যেন হয় আরাধনা!
তবু কি নীরব থেকেই সমাজ সইবে এমন ক্ষতি?
কোথায় গেল ন্যায়বিচার, সততা আর নীতি?
জাগতে হবে, রুখতে হবে অন্যায়ের এই গতি,
দুর্নীতিমুক্ত সমাজ গড়াই হোক আমাদের প্রতিশ্রুতি।
মনে রেখো, কালো টাকার দম্ভ চিরকাল রয় না,
মিথ্যার প্রাসাদ সত্যের কাছে কখনোই টেকে না।
বিত্ত নয়, বিবেক হোক মানুষের পরিচিতি,
অনিয়ম আর দুর্নীতি নয়—সততাই হোক জীবনের একমাত্র নীতি !