Posts

গল্প

ভালবাসা যখন অশরিরী

June 14, 2026

মোঃ মাহফুজুর রহমান

17
View

দুটি মোন যখন এক হয়ে যায় তখন কোনও বাঁধাই মানে না।তখন হৃদয়টা শুধু তার দিকেই ঝুকানো থাকে,কোনও কিছুই সে মানতে চায়না এমন কি মৃত্যুকেও বরন করে নেয় হাঁসি মুখে।ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছিল আমাদের বাংলাদেশের খুলনা জেলার গুটুদিয়া গ্রামে।সময়টা ছিল 1942 সাল,12 ফেব্রুয়ারী বুধবার। ওই গ্রামে বাস করতো একটি মেয়ে নাম ছিল ,যে ছিল খুবই সুন্দরী ,তার নাম ছিল সোহানা সোহানা ছিল গরিব ঘরের একমাত্র মেয়ে খুবই হিষ্ট পুষ্ট চান্চল্য মেয়ে ,সারা দিন এদিক সে দিক ঘুরে বেড়াত। আর তা নিয়ে বাবা করিম মিয়ার কাছে কত যে বকা শুনেছে তার কোনও ঠিক নেই।তবুও তার দিন গুলি এভাবেই কাটতো।সারা দিন বান্ধবীদের সাথে আড্ডা ,মাতামাতি আর লাফালাফি।

ঘটনার শুরু হয় 1942 সালের 13 ই মার্চের দিন থেকে,সে দিন ছিল শুক্রবার খুলনা জেলার অন্তর্গত ডুমুরিয়া উপজেলার সুন্দরমহল গ্রাম থেকে একটি ছেলে আসে ছেলেটির গ্রাম যেমন সুন্দর মহল, ঠিক তেমনি ছেলেটি দেখতেও অনেক সুন্দর। ছেলেটির নাম ছিল আবু বকর ,ছেলেটি এসেছিল তার তার মামার বাড়িতে,তার মামার নাম ছিল আছাদুজ্জামান শেখ কিন্তু তাকে গদু মিয়া বলেই লোকেরা চিনতো।আবু বকর এসেছিল গদু মিয়ার বাড়িতে। গদু মিয়ার বাড়ি সোহানার বাড়ির থেকে খুব বেশী দূরে ছিল না।গদু মিয়া ছিলেন একজন শালিশদার,গ্রামের লোকেরা সবাই তাকে চিনতো।আবু বকর একদিন বের হলো গদু মিয়ার বাড়ির থেকে ঘুরার উদ্দেশ্যে।সামনে ছিল নদী আর নদী পড়েই ছিল বড় মাঠ,আর সোহানার বাড়ি ছিল মাঠের পাশেই ।সোহানাও ওই মাঠে খেলতো বান্ধীদের সাথে আড্ডা দিত।আর দেখতে পেত ওই ছেলেটিকে।ছেলেটিকে দেখে সোহানার খুব ভাল লাগতো ,আর তাকিয়ে থাকতো ছেলেটির দিকে।বান্ধীরা সোহানানাকে ডেকে বলতো কি রে বান্ধবী!খুব মোনে ধরেছে না কি?সোহানা কোনও কথা না বলেই শুধু মিচকি হাষি দিত। বান্ধবীদের আর বুঝতে বাকি রইলো না।বান্ধবীরা তখন ঠাট্টা ছলে বলতো

  •                                                                        প্রেমে পড়েছে রে সখি ……
  •                                                                        প্রেমে পড়েছে।
  •                                                                        অচেনা এক পথিক এসে…….
  •                                                                        জাপটে ধরেছে।
  •                                                                        ভাল লেগেছে রে সখির 
  •                                                                        ভাল লেগেছে।
  • এ কথা বলেই বান্ধবীরা গলায় হাত রেখে সোহানাকে জড়িয়ে ধরলো। সোহানা ছিল খুবই লজ্জাবতী মেয়ে ,সোহানার মুখে মিচকি একটি হাসি নিয়ে চলে গের বান্ধবীদের রেখে।সোহানা বাড়ীতে যাওয়ার পর বার বার শুধু বান্ধবীদের কথাগুলি তার মোনে পড়তে লাগলো।সোহানা নিজেও বুঝতে পারছিল না যে সে আসলেই প্রেমে পড়ে গেছে্।২য় পর্বে চলে যান……………..

Comments

    Please login to post comment. Login