Poetry

প্রশিক্ষণের শেষ বেলা

June 16, 2026

253 views

চার মাস যেন গল্প ছিল,
 

হাসি-কান্নার মেলা,

একইসাথে পথ চলার 

ঘনিয়ে এলে বেলা।

ভুল যদি করে থাকি কভু,

করো সবাই ক্ষমা,

দোয়ার মাঝে রেখো আমায়,

এইটুকুই প্রার্থনা।

পথ এবার আলাদা হবে,

থাকবে না সেই দিন,

স্মৃতির পাতায় সবাই রবে

মায়াভরা চিররঙিন।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login