Poetry

বেঁচে থাকার গল্প

June 17, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

146 views

কি বীভৎস! কী ভয়ঙ্কর!

কী নির্মম বেঁচে থাকার লড়াই!

যেখানে পরতে পরতে লুকিয়ে

হায়েনারা আছে দলে দলে।

ঝাঁপিয়ে পড়ে সুযোগ পেলে,

খায় খুন, মাংস খুবলে খুবলে।

অপেক্ষায় থাকে অণুজীবেরা—

দেয় পচিয়ে, দেয় গলিয়ে

বাহির-ভেতর একসাথে।

কত বেদনাদায়ক! কত কষ্টদায়ক!

কী মর্মান্তিক এই বেঁচে থাকার গল্প!

একটা প্রাণের কতশত স্পন্দন,

নিউরনের হাজার কোটি অনুরণন

একে একে যায় নিভে।

অনুভূতিরা দলে দলে

আত্মাহুতি দেয় ঝাঁকে ঝাঁকে।

দেহটা বেঁচে থাকে লাশ হয়ে,

হায়েনাদের খুনের জোগান দিতে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login