Poetry

এই বৃষ্টির দিনে

June 23, 2026

125 views

এই বৃষ্টির দিনে,
মনে পরে তোরে

জানালার কাঁচে জমে থাকা 
বৃষ্টির ফোঁটার ভিড়ে, 
খুঁজে ফিরি হারিয়ে যাওয়া
সেই পুরনো নীড়ে।

এই বৃষ্টির দিনে,
মনে পরে তোরে,
যেমন নদী খুঁজে ফেরে
হারিয়ে যাওয়া তীরে।

কত কথা ছিল বলার 
বলা হলো না আর,
মেঘের মতো জমে আছে
বুকের ভেতর ভার।

ভেজা মাটির গন্ধ এসে 
ছুঁয়ে যায় যে মন, 
তোর  স্মৃতিগুলোও তেমনি 
জাগায় ক্ষনেক্ষন।

আজ যখন ঝরে বৃষ্টি
নিস্তব্ধ দুপুর জুড়ে, 
অজান্তেই মন টা আমার 
ফিরে যায় তোরে ঘিরে।

এই বৃষ্টির দিনে,
মনে পরে তোরে
তুই নেই, তবুও রয়ে গেছিস
আমার সবকিছু জুড়ে। 
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login