Poetry

আমি হলাম সেই মানুষ

June 24, 2026

118 views

আমি হলাম সেই মানুষ,
যে অন্যকে হাসি-আনন্দ দিতে পারে
কিন্তু নিজেকে  দিতে পারে না।

আমি হলাম সেই মানুষ, 
যে অন্যকে সঙ্গ দেয়

 কিন্তু নিজে নিঃসঙ্গতায় ভুগে।

আমি হলাম সেই মানুষ, 
যে অন্যকে বোঝায়
কিন্তু নিজেকে নিজেই বুঝে না।

আমি হলাম সেই মানুষ, 
যে অন্যকে হাসি আনন্দ দেয়
কিন্তু নিজে নিরবে কাঁদে।

আমি হলাম সেই মানুষ, 
যে অন্যের বিশ্বাস-ভরসার কারণ হয়
কিন্তু নিজের হতে পারে না।

আমি হলাম সেই মানুষ, 
যে অন্যের দুঃখে-কষ্টে পাশে থাকে
কিন্তু নিজের দুঃখে-কষ্টে কাউকে পাশে নেয় না।

আমি হলাম সেই মানুষ,
যে অন্যকে হাসি আনন্দ দিতে পারে
কিন্তু নিজেকে  দিতে পারে না।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login