Poetry

বাবার স্মৃতি

June 24, 2026

119 views


বাবা তুমি নেই আজ, তবু আছো মনে,
তোমার স্মৃতি ভাসে নীরব ক্ষণে ক্ষণে।
তোমার স্নেহভরা ডাক শুনি গভীর রাতে,
চোখের জলে ভিজে যাই, একলা নিঃশব্দ পথে।
যখন খুব কষ্ট পাই, ভেঙে আসে মন,
খুঁজি শুধু তোমার মুখ, তোমারই স্পর্শক্ষণ।
আকাশভরা তারার মাঝে খুঁজি তোমার ছায়া,
তোমায় ছাড়া প্রতিটি দিন শুধুই শূন্য মায়া।
অনেক কথা জমে আছে, বলা হলো না,
তুমি ছাড়া এই জীবনে শান্তি মেলে না।
সময় যতই পেরিয়ে যাক, বদলাবে না তাই,
বাবা তোমার স্মৃতিগুলো হৃদয়জুড়ে রয়।
তুমি আমার প্রথম ভরসা, প্রথম ভালোবাসা,
তোমার অভাব বয়ে বেড়াই প্রতিটি নিশ্বাসে। 🖤🥀

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login