Poetry

মা না হয়েও মা হওয়া যায়

June 27, 2026

111 views

মা না হয়েও মা হওয়া যায়,
মায়ার আঁচলে সব কষ্ট লুকানো যায়,
নিজে কেঁদেও অন্যের মুখে
এক চিলতে হাসি ফোটানো যায়।

মা না হয়েও মা হওয়া যায়,
রক্তের বাঁধন না থাকলেও,
ভালোবাসার টানে কাউকে
নিজের চেয়েও বেশি আগলানো যায়।

মা না হয়েও মা হওয়া যায়,
জ্বরের রাতে কপালে হাত রেখে,
নিঃশব্দে হাজার প্রার্থনা
চোখের জলে ভাসানো যায়।

মা না হয়েও মা হওয়া যায়,
জন্ম দেওয়াই শুধু মা হওয়া নয়,
কারও সুখে হাসা, দুঃখে কাঁদা,
এও তো মাতৃত্বেরই পরিচয়। 

মা না হয়েও মা হওয়া যায়,
কিছু সম্পর্কের নাম থাকে না,
থাকে শুধু মায়া, স্নেহ আর ভালোবাসা—
যার কাছে পৃথিবীর সব পরিচয়ই ছোট হয়ে যায়। 
 

মা না হয়েও মা হওয়া যায়,
রক্তের নয়, মনের সম্পর্কে জড়ানো যায়।
জন্ম না দিয়েও বুক ভরে ভালোবাসা যায়,
তাই তো মা না হয়েও মা হওয়া যায়। ❤️
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login