Poetry

ফুটবল

June 27, 2026

84
View

উম্মাদনা পুরো বিশ্ব জুড়ে
উম্মাদনা হাট-বাজারে।
চায়ের কাপে আজ ঝড় উঠেছে 
কাঁপছে দুনিয়া ফুটবল ঝড়ে।

রাজা থেকে কোচোয়ান 
সবখানে একই হাল। 
মাঠে ঘাটে খেলায় পাঠে
সবার মুখে মুখে ফুটবল।

বিশ্ব কাঁপছে বিশ্বকাপে 
চায়ের কাপে আজ ঝড় উঠেছে। 
সব খানে আজ একই আলাপ
বিশ্ব কাঁপাতে এলো বিশ্বকাপ।


তর্ক আর  আলোচনা 
পেলে আর ম্যারাডোনা।
মেসি রোনালদো নেইমার 
আরো আছে কতো দাবিদার,
কার হাতে ওঠবে কাপটা।

কান জিদান ওর্তেগা  
তাদের যায়না দেখা।
ফিগো ফোরলান বেজিও বাতিস্তুতা
সবার হৃদয়ে আজো আছে গাঁথা।

হালান্ড এমবাপ্পে ইয়ামাল
কাপের নেশায় যেন বেসামাল ।
আর কোটি কোটি প্রাণ 
গায় জয় জয় গান জিতবে তার প্রিয় দলটা ।

Comments

    Please login to post comment. Login