Poetry

উদাসী মন

June 30, 2026

78
View

আকাশ পানে আঁখি মেলে 
থাকি চেয়ে জ্যোছনা রাতে। 
দেখি কেমনে জ্যোছনা ঝরে 
ফাঁকা মাঠে দূর্বাঘাসে।

চাঁদের ঘরে বসত করে 
আলো আঁধার কেমন করে। 
আপন মনে বসে বসে 
চাঁদের বুড়ী চর্কা কাঁটে।

এমন মধুর চাঁদনী রাতে 
ভাবছি তোমায় আমার পাশে। 
চোখে চোখে হয় আলাপন 
প্রকৃতিকে ক্লান্তি আসে।

তোমার রূপের স্তুতি গেয়ে 
ঝিঁঝিঁ পোকা ছুটছে পিছে। 
ফুল পাখিদের কলরবে 
ধরার বুকে ফাগুন আসে।

Comments

    Please login to post comment. Login