Poetry

সমান্তরাল প্রেম

July 5, 2026

77
View

সবুজের বিস্তীর্ণ মাঠ,
সমান্তরালে বয়ে যাওয়া
কুয়াশায় ঢাকা রেললাইন
ঠিক যেন তোমার  আমার
অদেখা কোনো পথচলা।

দূর আকাশে পুঞ্জিভূত মেঘ,
ঘাসের বুকে নীরব শিশির,
তোমার স্মৃতি ছুঁয়ে যায়
ভোরের ঠান্ডা বাতাস হয়ে।

রেললাইন দুটো পাশাপাশি,
তবু মেলে না কোথাও 
আমরাও কি তেমনই প্রিয়?
কাছাকাছি থেকেও
অপূর্ণ গল্প হয়ে শুধু ছুটে চলছি ।

তোমার চোখে ভোরের শিশির,
তোমার স্পর্শ নরম ঘাসের মতো,
আর তোমার ভালোবাসা
এই অন্তহীন রেললাইনের মতো,
শুধু অনুভব করা যায়
হৃদয়ের গভীরতম নীরবতায়।

Comments

    Please login to post comment. Login