কও-সেন দেহি দুঃক্ক কই থই?
- ক্য আংগরে ত দুঃক্ক থোয়ার বাস্কু আছে।
- খার্-ও তালে আমার দুঃক্কডা আনি।আইনে তুংগের অনে থই।
- হ। আনো।
- এক্ মিনিট খার্-ও আনতাছি। দুঃক্ক ঘুদেরা গা..ড়ে থুইয়ে আইসি ত।
- ক...-ও তুমি বলে দুঃক্ক নিএ আহ।তালে তুমার আত আগলা ক্য
- কইও না গো।যাইএ দেহি দুঃক্ক বানাপানিতে তলাই গেছে।
- বানাপানি!
- হ,বানাপানি। আংগরে বারির বোগলের নদীর ধার ত আর আগের নাহালা নাই। পরাই মইরে যাওয়ার পতে।হুট কই..র-্য অগরে চহের পানি আইএ। দুঃক্ক এহন তলাই তাছে আর ভাহিতাছে। দুঃক্ক এহন আর বেশি ভালা নাই। দুঃক্ক এহন মেলা দুঃক্কে আচে।
-দুঃক্ক যহন ব্যাক্কাহানি ভাইসে যাব। তহন আংগরে কতা মনে কইর।
- আইচ্চে।ম-নে করবাম,তুংগরে কতা।