Posts

ফিকশন

সিনথনের অরু

July 7, 2026

KARIMUL ISLAM FARAZI

4
View

অরু- সিনথন তুই সত্যি খুব ভালো মানুষরে।তর চিন্তা ভাবনা আচরণ অন্য সবার থেকে আলাদা। তর কার্যক্রম কেমন জানি একটা অদ্ভুত টাইপের বোঝলি

সিনথন-বোজলাম

অরু- দ্যাখ তর এই অদ্ভুত ব্যাপার এবং আলাদা আলাদা কার্যক্রম গুলা নাহ।বেশির ভাগ মেয়েরাই পছন্দ করব না।কিন্তু খুবই অল্প সংখ্যক মেয়ে আছে।ওদের কে তর এই আচরণটা খুবই প্রবল ভাবে আর্কষিত করবে।যেই মেয়ে তরে বোঝতে পারবে ও-হচ্ছে তরে যখন এক্কেবারে নিজের করে পেয়ে যাবে। তখন তরে পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবতী বলতে বাধ্য।

সিনথন-ক্যান। আমারে তুমি ভাগ্যবান ভাবার করার সুযোগ দিবা না?

অরু-সিনথন শোন? তরে ত আমি চিনিই। তর সাথে আমার প্রায় দুই আড়াই বছরের পরিচয়। তুই এর আগে কখনোই আমারে এমনভাবে বলিশ নাই।এহন আমার আর অল্প কিছু দিনের মধ্য শুভ্রের সাথে বিয়ে।তা ছাড়া আমাদের দু'জনের পরিবারে ইতিমধ্যে ভালো একটা সম্পর্ক তৈরী হয়ে গেছে। 

সিনথন- তোমার কি মনে হয় সায়্রাজ শুভ্র তোমারে পেয়ে গেলে সে কি নিজেকে ভাগ্যবান ভাববো?

অরু- তর আমাদের সম্পর্ক নিয়ে ভাবতে হবে নাহ।তুই কোন প্রকার পাগলামি করে আমাদের সম্পর্ক নষ্ট করিসনে। প্লিজ

সিনথন- শুনে রোখো। সায়্রাজ শুভ্র কখনোই তোমারে পেয়ে গেলে ভাগ্যবান ভাববো নাহ। ও তোমারে ভালোবাসে ঠিকই কিন্তু সে নিজেকে ভাগ্যবান ভাববোই নাহ।কারণ একজন ব্যাক্তি জন্য শুধু মাএ অন্য আর একজন ব্যাক্তিই থাকে ভাগ্যবান ভাবার জন্য দ্বিতীয় আর কেও নাই। স্পষ্ট করে একটা কথা কই, এই পৃথিবীতে অরুকে পেয়ে যদি কেও নিজেকে ভাগ্যবান ভাবে তবে সেটা সিনথন। তবে শোনে রাখো। আমার জীবনে আমি নিজেকে ভাগ্যবান না ভাবতে পেরে কখনো আফসোস করব না। আমি তোমারে ভালোবাসি ভালোবাসবো;চিরকাল বাসবো যতদিন বেচে আছি তত দিন বাসবো।সেখানই থাক আর যার কাছেই থাক।

অরু-তুই অপেক্ষা করতে থাক একদিন তর জীবনে এমন একটা মেয়ে আসবে। যার কিনা তর প্রতি প্রবল আর্কষন থাকবো। তুই কিন্তু তারে কখনোই ফিরিয়ে দিসনে।সে যখন তরে পেয়ে যাবে তখন সে নিজেকে নিঃসন্দেহে ভাগ্যবান ভাববে।দ্যাখ সিনথন সব সময় যারে খুব আপন করে চাস। যারে পাইলে পরে তুই নিজেকে ভাগ্যবান ভাববি। তারেই ক্যান পেতে হইবো, ক্যান পেতে হবে। এমন ও তো হতে পারে, তুই যারে পেয়ে গেলে ভাগ্যবান হবি বলে ভাবতে আছচ। এমন ও তো হতে পারে,তারে নিয়ে তুই কখনোই সংসারে সুখীই হতে পারি না। এর থেকে ভালো তুই আমার কথা বাদ দিয়ে সময় মতো তুই একটা বিয়ে করে। তারে ভাগ্যবান ভাবার সুযোগ দে। সিনথন এই সিনথন?

সিনথন- আরে বলো শুনছি।

অরু- একটু গভীরভাবে বোঝ? তরে পেয়ে অন্যজন ভাগ্যবানভাবে এই বিষয়টাও বিশাল ভাগ্যবানের। যে পেয়ে ভাগ্যবানভাবে তার থেকেও বেশি ভাগ্যবান যাকে পেয়ে সে ভাগ্যবান।

সিনথন- বহুত হয়েছে। আর সান্ত্বনা দিতে হইবো নাহ।

অরু- সিনথন যাই করিস না কেন একটু দেখে শুনে করিস। সত্যি বলতে তর কার্যক্রমের জন্য আমার ও ভয় হয়।

সিনথন- ভয় পেয়ে বল কি লাভ?

                                           (সংক্ষিপ্ত) 




 

Comments

    Please login to post comment. Login