আমাকে ধরিয়ে দিলেই পুরস্কার,
হাঁকা হয়েছে মাথার দাম;
যুদ্ধ থেকে পালানো কাপুরুষ,
তাই আজ আমি ফেরারী।
আমি ছিন্ন করেছি সকল যোগাযোগ,
বন্ধ করেছি যত ছিল লেনদেন;
হারিয়েছি ছিল যা অধিকার,
তাই আজ আমি দেউলিয়া।
বীরদের নেই কোনো ক্ষয়,
হয়তো সাম্রাজ্য করে জয়,
নয়তো জয় করে হৃদয়,
সমাধি থাকে ফুলে ফুলে।
আমি যুদ্ধকে ভয় পেয়েছি,
তাই পালিয়ে বাঁচতে চেয়েছি;
ভুলে বসেছি জীবন মানে যুদ্ধ,
তাইতো বেঁচে থেকেও আজ ঘৃণ্য।