Poetry

অপেক্ষা

July 10, 2026

86 views

ধীরে সন্ধ্যা নামে; পশ্চিম আকাশে আলো নিভে আসে নিঃশব্দে।
দিনটি মহাকালের গভীর নদীতে ভেসে যায় শুকনো পাতার মতো।
কত দিন এভাবেই হারিয়ে গেছে সময়ের অচেনা স্রোতে—
তবু ঘাসের ডগায় শিশির নামে,
দূরের কোনো পাখি শেষবারের মতো ডেকে ওঠে,
আর মানুষের বুকের ভেতর অমলিন থেকে যায়
এক মুঠো , এক চিলতে আলো,
যা ভোরের অপেক্ষায় নীরবে জেগে থাকে।
◆◆

Comments

    Please login to post comment. Login