Poetry

ঘাসের বুকে শিশির

November 13, 2026

26 views

রাতের শেষে ঘাসের বুকে শিশির হয়ে ঝরে,

কত না বলা গল্প জমে থাকে ভোরের ঘরে।

একটি ফুল মুখ তুলে চায় নীল আকাশের পানে,

কত স্বপ্ন লুকিয়ে রাখে তার ক্ষুদ্র প্রাণে।

সূর্য যখন আলো ছড়ায় পৃথিবীরই বুকে,

শিশিরগুলো হারিয়ে যায় অদৃশ্য কোনো সুখে।

তবু তাদের ক্ষণিক জীবন মিথ্যে হয়ে যায় না,

সৌন্দর্যের সব গল্পই দীর্ঘ হতে হয় না।

আমাদের জীবনও বুঝি শিশিরেরই মতো,

কিছুক্ষণ আলোয় ভাসে, তারপর হারায় কত।

তবু যতক্ষণ বেঁচে থাকা, ততক্ষণই সুন্দর,

একটি ফুলের হাসিতেও জীবন হয় মধুর।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 day ago First reader

    তবু যতক্ষণ বেঁচে থাকা, ততক্ষণই সুন্দর, একটি ফুলের হাসিতেও জীবন হয় মধুর। জীবন সুন্দর হতে অনেক কিছুর প্রয়োজন নেই। ঠিক বলেছেন, কখনো একটা ফুলের হাসিও অনেক কিছু। ভালো লিখেছেন।

    • sumaiya Afroj 1 day ago

      মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

    • Borhan Mahmud 1 day ago

      আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

    • sumaiya Afroj 1 day ago

      অলাইকুম আসসালাম।