কুকুরগুলো খেতে পেল উচ্ছিষ্ট,
আরও দেওয়া হলো আশ্রয়;
বাগান দেবে শুধু পাহারা।
কুকুরগুলো প্রকম্পিত করে তর্জন-গর্জনে,
আত্মঅহমিকার জেরে আত্মপরিচয় ভুলে;
বাগানটা নিজেদের এই ভেবে।
সময়ের পরিক্রমায়, ঋতুর ছোঁয়ায়—
ফলে ধরে রঙ, বেচা-বিক্রি হয় শেষ;
কুকুরদের দেয় তাড়িয়ে।
কুকুরগুলো এখনো বাগানের সামনে ঘোরে,
পথচারী দেখলে তেড়ে আসে;
এই ভেবে, যেন মালিকের চোখে পড়ে।