Poetry

আমার আমার!

July 15, 2026

113 views

এই ঘর আমার, এই জমি আমার
এই বাড়ি আমার, এই গাড়ি আমার
দুই চোখে যা দেখা যায় তার
সবকিছুর মালিকানা শুধুই আমার!
দিনশেষে যায়গা হবে বাড়ি থেকে
অনেক দূরে রাস্তার পাশে কবরস্থানে!
সেখানে থাকবে সাপ-বিচ্ছু-জিনেরা
দিনেরবেলাতেই কেউ যেতে চাইবেনা
রাতে তো অনেক দূরের কথা!
কেউ খোজ নেয়না, নিবেও না!
এই সোনার দেহটাও পচে গলে যাবে
পোকামাকড় আর ব্যাকটেরিয়া খাবে!
আমার বলতে তখন আমিও থাকবোনা!
আমার বলতে আর কিছুই থাকবেনা!
থাকবেনা আমার আর অহংকার!
আমার সবকিছু নিয়ে অন্য কেউ সেদিন
আমার মতোই বড়াই করে বেড়াবে!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login