Poetry

শৈশবের মুখোমুখি

July 18, 2026

111 views

সেই ধানক্ষেতের আল দিয়ে ছুটে চলা
সাইকেলের চাকা নিয়ে রাস্তায় দৌড়ানো
সেই সে আমি-সে ছোট্ট শিশুটি আজও 
কোন এক রাস্তার পাশে দাঁড়িয়ে হয়ত 
অপেক্ষা করছে আমার ফেরার জন্য!
আমি ফিরে যাবো আবার কোন একদিন
মুখোমুখি দাড়াবো সেই সে অবুঝ শিশুর!
হারিয়ে যাওয়া শৈশবকে ছুয়ে দেখবো 
হারিয়ে যাবো এক আলোর মগ্নতায়!
কতজন চলে গেছে, কতকিছু হারিয়ে গেছে
তবু এই আশাটুকু ক্ষীণ হয়ে জিইয়ে আছে!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login