Posts

বাংলা সাহিত্য

হাজার পৃষ্ঠার চিঠি.

July 25, 2026

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

58
View

প্রতিদিন তোমার ঠিকানায় এক পৃষ্ঠার চিঠিপ্রেরক আমি 
প্রতিদিন তার আশ্রয় ছিল জানি ছেঁড়াকাগজের ছিন্নস্তূপে? 
হাজার পৃষ্ঠার চিঠি লিখে ক্লান্ত হয়েছিলাম আমি অশেষ 
তোমার কৌতূহল জন্মেনি একবারও ডাস্টবিনের কোণে? 

হীরে যখন পেয়ে যায় কেউ সহজে—বুঝে না হীরের মূল্যটি কী 
হারিয়ে গেলে কী আফসোস—পাগলের মতো খুঁজেফিরে দিনরাত 
আমাকে ভালোবাসলে? না বাসলেও দুঃখ নেই আমার মোটেও 
কী বোকা আমি আমার সমাধির ওপর বানাতে গেলাম তাজমহল 

জীবন থেকে জীবনে অনেক কিছু জানার ও শেখার থাকে বাকি 
জানতে পারলে অনেকে অপরাধী—অনেকের গর্বে ফুলে ওঠে বুক 
তোমার চিঠি পড়ে আকাশ থেকে পড়েছি একবার নয়—বারবার
ভাগ্যলিপি লিখা হয় একই কলমে—দুখী হলাম তোমার দুর্ভাগ্যে—

দুঃখিত, আমার ফেরা হবে না আর—আমি নেই আর সেই জীবনের 
সেই জীবন আর ফিরে আসে না যদিওবা থাকি অপেক্ষায় জীবনভর
তবু জেনো—তোমার চাহাতে লক্ষ বছর ধরে কাঁদবে আমার সমাধি—
কালোসিন্দুকে বন্দি পড়ে—হোকবা হাজার পৃষ্ঠার চিঠির আফসোসে 
 

Comments

    Please login to post comment. Login