সময় যখন রুদ্রমূর্তি ধারণ করে,
সব ঘুম কেড়ে নেয় ঘুমের বড়ি;
জ্যেৎস্নার আয়োজন বিষাদ লাগে,
অমৃতকে গরল মনে হয়,
আলোটাও অসহ্য হয়ে যায়।
আমি সংকুচিত হতে থাকি,
আমাকে কে যেন গুটিয়ে ফেলে;
আমি যেন মিলিত হই এক বিন্দুতে,
হারিয়ে যাই গভীর কোনো সিন্ধুতে,
আটকে যাই অন্ধকার কোনো গুহায়।
আমি হারিয়ে ফেলি নিজেকে,
হারিয়ে যায় আমার সব স্বপ্ন;
বিচ্ছিন্ন হতে থাকি আমি হতে,
খুঁজতে পারি না জীবনের মানে—
কিসে নিহিত আমার অস্তিত্ব!