জুলাই মানে একটি মাস নয়—হাস্যকর ছত্রিশ
একটি দেশের স্ব-সম্পূর্ণ মানচিত্র গিলে খাওয়া রাক্ষসী ভয়ংকর
জুলাই মানে অসভ্যতার শেষসীমানা
বেহদ বেয়াদবির সীমাপার—শিক্ষকের গলাধাক্কা—শিক্ষিকার আঁচলে টান
জুলাই মানে মুক্তিযুদ্ধের স্মৃতে চরম আঘাত
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা—স্বাধীনতা-বিরোধীর উলুঙ্গনাচ
জুলাই মানে পাকিপোষা পঙ্গপালের হাসি
ঝাঁকে ঝাঁকে কীটপোকার গজিয়ে ওঠা আবর্জনার চিৎকার—চেঁচামেচি
জুলাই মানে কবরেও অশান্তি
লাশপোড়ানো উৎসব—তৌহিদী হলুদরং—লাঠিসোটা—পিরের আস্তানায় হামলা—হত্যা
জুলাই মানে খুন, ধর্ষণ, শিশুধর্ষণ, বলাৎকার
হোটেল-মোটেলে নারীফূর্তি—সাধুর লেবাসে নরের লুচ্চামি শেষমাত্রায়
জুলাই মানে দেশধ্বংস—দশের ক্ষতি
দুর্ভোগ—অশান্তি চরম আকারের রূপ নেওয়া নাগরিকের দুর্গতির নাকাল
জুলাই মানে সুইচব্যাংকে কাড়িকাড়ি টাকা
বিটকয়েনের মেলা—দুর্জনের রাজনীতি—আঙুল ফুলে কলা...না, ব...বটগাছ
জুলাই মানে বৈষম্য, অরাজকতা—মুখে তালা—বুকে কষ্ট
গান, গল্প, কবিতা—সুরের জগতে পাবন্দি—কবিতার মুক্ত আসরে হস্তক্ষেপ
জুলাই মানে সংস্কৃতির গলায় ফাঁস—সংস্কারকের পায়ে ভেরী
শাসনের নামে শাসিত—হিংসাবিদ্বেষ—মামলাহামলা মিথ্যার ছড়াছড়ি
জুলাই মানে রমরমা ব্যবসা—পেছনহাতে পকেটভারী
কালো অধ্যায়ের আরেক নাম—আলো-আঁধারে লুকোচুরি—সুবিধাভোগীর সুবিধা
জুলাই মানে যাকে-তাকে নাজেহাল
মগের মুল্লুকের রাজত্বকায়েম—দেশটা কারও বাপের সম্পত্তি—মামার বাড়ির আবদার
জুলাই মানে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার
আইনের গালে চপেটাঘাত—পুলিশফাঁড়িতে আগুন—খুনখারাবি—গর্ভবতীর দাহন
জুলাই মানে যুদ্ধ ছাড়া নিজে নিজে ‘যোদ্ধা’ আমি
নিজে নিজে তকমা দেওয়া—তকমা নেওয়া—উপড়ে ফেলা...কী ফেলানো মহাবীর
জুলাই মানে শিয়ালের আস্ফাল—কুকুরের লাফালাফি
জানোয়ারের তৃপ্তির ঢেকুর—বাঁদরের বত্রিশফালি দেখানো ভেটকিমারা হাসি
জুলাই মানে বানের পানিতে কাফনের ব্যবসা
ত্রাণমারা বুকফোলানো ফুটানি—দামি গাড়ি—দামি জীবনযাপনে—টকশো কাঁপন
জুলাই মানে দেশ জাহান্নামে ঠেলে দেওয়া
ঘটিরামের রাজনীতির দখলে হিংসার আগুন ছড়ানো বিষোগলানো মুখে গলাফাটা বক্তৃতা
জুলাই মানে বিবেকবানের আফসোস
বুদ্ধিজীবীর কপালে ঘাম—মাথায় হাত—নিরীহের দুঃখ—নিরক্ষরের বোঝাপড়ার গণনায় গরমিল
জুলাই মানে ছাগলের তিন নম্বার বাচ্চা
না খেয়ে নাচানাচি, না বুঝে লাফালাফি—নাচছি কেন? জানি না! লাফাচ্ছি কেন? বুঝি না!
জুলাই মানে অবক্ষয়ের অসংখ্য উদাহরণ
নর্দমার স্রষ্টা ও সৃষ্টি—কীটপোকা মশামাছি আবর্জনার ভনভনানি ‘দালালি’ ‘দালালি’ চিৎকার
জুলাই মানে চুরিডাকাতি—লুঠপাট—লোপাট
জাতির নিকৃষ্ট ঘটনা—লজ্জার—আশি বছরের বৃদ্ধার অন্তর্বাসে কাপুরুষের উল্লাস
জুলাই মানে লজ্জায় কচুগাছে ঝুলে যাওয়া
নির্লজ্জের আস্ফালনের ঘেন্নায় এতটুকু পানিতে ডুবে মরার কষ্টে কোণঠাসা জিন্দেগি
জুলাই মানে দুঃখ—জুলাই মানে জখম
জঞ্জাল সরাতে না পারার দুঃখ, স্বাধীনতার গ্লানি মুছতে না পারার দুঃখ—আফসোস—
জুলাই মানে আফসোস—দেশদ্রোহীর হাতে জিম্মি দেশ
চোরের গুহায়...‘চিচিং বন্ধ’ আলিবাবা মন্ত্রজব্দে কারারুদ্ধ...‘চিচিং ফাঁক’
—আযাহা সুলতান