Poetry

আমি বিপ্লবী

August 20, 2026

72 views

ঘাতকের বুলেটের নির্মমতা
কেড়েছে আমার প্রান
আমি আবু সাইদ 
জুলাই বিপ্লবের জয়গান।

আমি বেড়ে উঠেছি
উত্তাল জনসমূদ্রের স্রোতে
বিদ্রোহীই আমার গান
জন্ম আমার বায়ান্নতে
ভাষা আন্দোলনই আমার প্রান।

ঘাতকের বুলেটে বিদ্ধ
সালাম বরকত রফিক
দিয়েছে আমায় দিক
উনসত্তরের আন্দোলনই
বাংলার স্বাধীনতার বীজ।

পচিঁশের কালরাত্রি 
পিশাচের মরণব্যাধি হাঁক
মৃত্যুকে কি করিনি আপন
ফোটেনি কি স্বাধীনতার ফুল।

মৃত্যু আমার হবে জানি 
বুক যে পেতেছি,  ভাই
স্বৈরাচারের নিপাত হোক
দেশটাকেই সুন্দর চাই।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login