Poetry

অরুন প্রাতের তরুণ দল

August 21, 2026

75 views

আমি বুঝি না রাজনীতি 
আমি চিনি না দল
আমি বিদ্রোহী নজরুলের 
অরুন প্রাতের  তরুণ দল।

রাজনীতি আর দলের নামে,  
চলছে চাঁদাবাজি  চারিদিকে,
মিথ্যে মায়ার চোরাবালিতে, 
সত্যটা মরে ধুঁকে।
আমি ওসবের ধার ধারি না, 
আমি খুঁজি না কোনো ছল,
আমি বুঝি না রাজনীতি, 
আমি চিনি না দল।

শৃঙ্খল আর জড়তা ভেঙে, 
আনবো নতুন আলো,
ঘুচিয়ে দেবো এই সমাজের, 
যত অন্ধকার আর কালো।

বুকের ভেতর জ্বলছে আগুন, 
চোখে বিজয়ের জল,
আমি বিদ্রোহী নজরুলের, 
অরুন প্রাতের তরুণ দল।

#কবিতা 
#বাংলাসাহিত্য

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • আমি বিদ্রোহী নজরুলের অরুন প্রাতের তরুণ দল।

    • মো. গোলাম কিবরিয়া 1 week ago

      ধন্যবাদ অশেষ।।। ভাই। দোয়া করবেন।