Poetry

অন্ধকারময় জীবন

August 26, 2026

56 views

অন্ধকার দেখে করি না ভয়
অন্ধকারে জীবন প্রস্ফুটিত হয়।
জোনাক জ্বলে মিটি মিটি 
পেঁচা ডাকে ঘুৎকার 
সূর্য ডুবিলে তব
গৃহ মোর অন্ধকার।

অন্ধকার দেখে করো না ভয়
অন্ধকারে চাঁদ উদিত হয়
দিবা কষ্টে ক্লান্ত শীর্ন দেহে
চোখ বুজো খাটে
প্রশান্তির ঘুম নিঝুম অন্ধকারে।

অন্ধকার দেখে করি না ভয়
জীবনের জলরাশি অন্ধকারে উচ্ছ্বাসিত হয়।
আমার নয়ন দুটি শুধো তোমারে চাহে
অন্ধকারে তারার পানে চেয়ে।

     অন্ধকার দেখে করো না ভয়
     অন্ধকারে জীবন সমাপ্ত হয়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login