"অদ্ভুত প্রাণী"
মো: ফরহাদ
মানুষ বড় অদ্ভুত প্রাণী ;
চাইলেও তাকে সুখে রাখা যায় না,
যদি সে নিজে না চায়!
মানুষ বড়ই অদ্ভুত প্রাণী ;
চাইলে তাকে খারাপও রাখা যায় না,
যদি সে মানিয়ে নেয়!
যাকে কখনোই কষ্ট দেবেনা ভেবেছো
অদৃষ্টের পরিহাসের;
সবচেয়ে বড় আঘাত সে তোমার থেকেই পায়!
কখনো সত্যি হবেনা যেনেও
বিক্ষিপ্ত ভাবনায় বুদ হয়ে থাকতে চায়।
মানুষ বড় অদ্ভুত প্রাণী;
শত অপমান অবহেলা উপেক্ষা করেও
সম্পর্কের দাবিতে অনড় থাকে,
কেউ কাউকে ঠকাতে পারবেনা যেনেও
অন্যকে ঠকানোর ছক আঁকে!
মানুষ বড় অদ্ভুত প্রাণী;
যাকে আকরে ধরে,
সমস্ত ভাবনা-চিন্তার পল্লবিত হওয়া;
সময়ের বিবর্তনে তার মাঝেই হাঁপিয়ে ওঠা।
মানুষ বড়ই অদ্ভুত প্রাণী...
নিজের জন্য তো নয়
অন্যের জন্যেই তার এতো ব্যস্ততা,ছুটে চলা...