আবগারী শুল্ক
মো: ফরহাদ
ইদানীং অনেক বেশিই...
মনোযোগ নেই কোনো কাজে!
আদর মাখা ভালোবাসা দেখে;
একটু বেশিই লোভ হয়।
মনে হতে থাকে,
কেয়ারিং করার যদি কেউ থাকতো।
তাকে ঘিরে পল্লবিত হতো,
আমার দিনান্তের সকল চিন্তা।
হায় জীবন!অমূল্য জীবন,
অপ্রয়োজনে হয়ে যাচ্ছো নিঃশেষ।
জীবনের বিস্ময়গুলো আজ তেতো,
স্বপ্নগুলোও পুরে আছে জীবনের খামে।
দুর্মূল্যের বাজারে,
আমাদের সময়েই কেবল সস্তা!
আবগারী শুল্কের মতো
শুধরিয়ে যাচ্ছি অপরের দায়!
তাদের কষ্টয় কেবল যাতনাময়
আমাদের গুলো অভিনয়!