Poetry

ছেড়ে যাও না

September 7, 2026

Original Author বিদ্রোহী নিশান

74 views

তোমাকে যে ভুলে গেলে 
বিপদ আসার আগে
        এ মনে স্মরণ আসে না,
তোমাকে যে ভুলি আমি 
আঁধারের পথে নামি
        তুমি কভু ছেড়ে যাও না।।

তোমার বিধান ভুলে
দেখি নাতো মন খোলে
পড়ে থাকি দুনিয়ার মোহ-মায়ায়,
তবুও তুমি রব
মেনে নিয়ে গোনা সব
আমাকে রহমতের রেখেছো ছায়ায়।।
বিপদে পড়ে গেলে 
এ হৃদয় চোখ খোলে করে অনুশোচনা।।

বাতিলের পথে চলি
দিয়ে আদেশ অঞ্জলি
মজে থাকি অলীক মায়ার মিছে দুনিয়ায়,
বিপদে যতন করো
রিযিকের থালা ভরো
রাখো খেয়াল যেনো আলোর শিখা না ফুরায়।
বিপদে পড়ে গেলে 
এ হৃদয় চোখ খোলে করে অনুশোচনা।।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login