Poetry

নির্বোধ

September 19, 2026

98 views

গরুর নলার মালিকানা নিতে-
তৃতীয় বিশ্বযুদ্ধ; পাল্টাপাল্টি আক্রমণ,
কামানের গর্জনে থেমে থেমে কাঁপছে ভূ-তল।
সুযোগের উপযুক্ত ব্যবহারে সফল শেয়াল;
নলার সিংহাসনে রেখে গেছে বোতল।
উদরপূর্তির ঢেকুরে তৃপ্ত হাসি অদুরে
নির্মাংস নলাটাও পড়ে আছে বাসি,
এদিকে থেমে থেমে প্রতিঘাতে বহমান
কুকুরের লাল জলরাশি।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 month ago

    তীক্ষ্ণ ব্যঙ্গের আড়ালে যুদ্ধ, লোভ আর ক্ষমতার হাস্যকর পরিণতি দেখিয়েছেন; শেয়ালের সাফল্য আর কুকুরের রক্তে মানবসভ্যতার নির্মম ছবি ফুটে উঠেছে।