Poetry

মিনতি (কবিতা)

September 10, 2026

14
View

আজ এই মেঘলা বিকেলে,

আকাশের মেঘ

গাছেদের সবুজ মিশে

এ কী রূপ করেছে ধারন!

বলা বারন।

কেবল চোখ মেলে

হৃদয় খুলে

দেখে যেতে হবে।

মেয়ে, তুমি আজ করো না রাগ;

অভিমানী মেঘ তবে

আসবে নেমে

বর্ষা হয়ে,

হারাবে সেই অলৌকিক রূপ।

See less


Comments

    Please login to post comment. Login