Poetry

আদিম পাপ

September 15, 2026

14
View

জীবনের সমুদ্রের পাড়ে একা

নিশিবকের মতো দাঁড়িয়ে;

একাকীত্ব ঘুম হয়ে নেমে আসে চোখে

বন্দর ছেড়ে যাওয়া জাহাজ আমায় নেয় না

নেয় দূরের ঐ নোনা ঢেউ।

শিকারীর জালের ফাঁসে মৃত বুঝি কেউ,

নোনা জলে ভেসে যাওয়া সে লাশ;

খেলেছিল কি সাহেব বিবি গোলাম টেক্কা জুয়ারি তাস?

এ ওর দিকে আঙুল তুলে কারচুপি

জোচ্চোর জোচ্চোর জোচ্চার বলে গগনবিদারী সব আহাজারি

মৃত মানুষের লাশ নেয় না তারা, নেয় যত সাহেবি তোরজোর;

সাহেব বিবি গোলাম টেক্কা আমায় নেয় না

নেয় প্রেয়সীর শরীরের সুধা গন্ধ।

কামনার ক্ষুধা পেটে

দেখি একাকী প্রেয়সীর ওষ্ঠদ্বয়

মনে হয় যেন এক ফালি ছেঁড়া দ্বীপ।

লাইটহাউসে বন্দী দুইজনে

রুক্তের ভিতরে খেলা করে আদিম পাপ

শাস্তি নয় যেন এক আনন্দযাপন।


রচনাকাল: ১৫ জুলাই ২০২৫

Comments

    Please login to post comment. Login