Poetry

চিতা

September 20, 2026

9
View

প্রেম মানে তো জ্বলন্ত চিতা

যেখানে দাঁড়িয়েছিলাম দুইজনই,

কিন্তু পুড়ছি তো কেবল আমি।


আমি আগুনের নাম রেখেছিলাম আলো

আর নিজেকে ছুঁড়ে দিয়েছিলাম সেই দাহের ভিতর।

তোমার উষ্ণতায়,

আমার অস্তিত্ব গলতে গলতে

রূপ নিলো ধোঁয়ার ভাষায়।


সবশেষে বাকি থাকলো

না বলা কিছু প্রশ্ন আর ছাইভস্ম।

সেইসব তুমি মেখে নিলে

তোমার সৌন্দর্যের উৎসব বানিয়ে,

আমি শিখলাম কিছু প্রেম জন্মায়

আমার পোড়া শরীরের উপর দাঁড়িয়ে।


প্রেম যদি চিতাই হয়,

তবে আলোয় বাড়ে না তার শোভা,

বাড়ে শুধু নিঃশব্দে আমার পুড়ে যাওয়ায়।


রচনাকাল: ২৫.০২.২০২৬

Comments

    Please login to post comment. Login