Poetry

চব্বিশের রাজাকার

September 15, 2026

57 views

আমি চব্বিশের সেই গর্বিত রাজাকার
অসহযোগ আন্দোলনে যার রক্ত ধরে
এসেছে জোয়ার।
আমি চব্বিশ
আমি চব্বিশের সেই গর্বিত রাজাকার।।

স্বৈরাচারীর আনতে পতন
কত ঘটনা আর অঘটন
বুক পেতে দিয়ে আমি থামিয়েছি
এ জাতির হাহাকার.।।
আমি চব্বিশ
আমি চব্বিশের সেই গর্বিত রাজাকার।।

আয়না ঘরের ভাঙ্গতে দেয়াল
জাগ্রত পাহারায় রেখেছি খেয়াল
আমি জীবন বিলিয়ে থামিয়েছি
ভাগ্যরেখার কদাচার।।
আমি চব্বিশ-
আমি চব্বিশের সেই গর্বিত রাজাকার।।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login