Poetry

‘আমি জানি মাংসের স্বাদ’...

September 21, 2026

138 views

আমি জানি মাংসের স্বাদ— জীবনের সেটেলমেন্টের মতো : যেমনে তারা বলে বেড়ায় : তোমার এখন আর কিস্যু করার নাই, মইরা যাইতে পারো। আমি জানি মাংসের স্বাদ— ভালোবেসে কাছে আসার মতো, যৌনতা ঠহর করে পরিপূর্ণ হবার আমরণ বাসনা। আমি জানি মাংসের স্বাদ— যেমনে ভরাপেটে নির্ঘুমতার ক্লান্তিতে ধুকধুক করে বুক। আমি জানি মাংসের স্বাদ— বাংলা গদ্যের মতো মোলায়েম : পড়লেই মন উড়ে যায় অন্যকোথাও। আমি জানি— মাংসের স্বাদ, আমি দেখি— প্রিয়ের সৌন্দর্য : যেভাবে বাংলা গদ্য বাংলা কবিতার চেয়েও মুগ্ধকর। আমি জানি মাংসের স্বাদ— নিকাহ করা বধুর প্রথম চেহারাদর্শনের আকুলতার সমান। আমি জানি মাংসের স্বাদ— বেঁচে থেকে জীবনের সব ফায়দা বুঝে নেবার মতো। আমি জানি মাংসের স্বাদ— ম’রে যাবার আগে শেষ ইচ্ছার মতো। আমি জানি মাংসের স্বাদ : সবকিছুর ঊর্ধ্বে : চিরচেনা মাংসের স্বাদ।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 3 weeks ago

    দারুণ লিখেছেন। সুখপাঠ্য হয়েছে।