Poetry

নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস

September 24, 2026

23 views

মন খারাপের মেঘ এসে দুঃখ ছড়ায় রাশি

বুকের মাঝে জমে থাকা বোবা যত কথা।

অনাহত দুঃখের ছোঁয়ায় একলা একা ভাসি

কুয়াশা হয়ে ঘিরে রাখে নিঝুম নীরবতা।

জানালাধাঁরে আঁধার নামে বাতাস কাঁদে ধীরে

হারিয়ে গেছে সময়ের স্রোতে চেনা প্রিয়জন।

স্মৃতির পাখি ডানা ঝাপটায় নির্জনতার তীরে

ফেলে আসা দিনগুলোর ছবি আঁকে মন।

কার লাগিয়া চোখের কোণে জমলো এত জল

একলা চলার এই তো নিয়ম নিজে শুধু জানি।

অজান্তে কি ভেঙে গেল আশার শতদল?

কেউ এসে মুছিয়ে দিল না কান্নার দাগখানি।

নিঝুম রাতে প্রদীপশিখা যে কাঁপে মৃদু স্বরে

চাঁদের আলোয় ম্লান হয়ে যায় তারার মেলা যত।

নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস বাজে শুধু অন্তরে

নীরব ব্যথা হৃদয়ে জাগায় পুরনো কোনো ক্ষত।

দূর বহুদূরে মিলিয়ে গেছে মিষ্টি সুরের রেশ

নিজের ছায়া সঙ্গী এখন নেই তো কেহ পাশে।

চোখের পাতায় নেমেছে আজ ঘুমহীন আবেশ

তবুও মন মিছেই কারোর অপেক্ষাতে ভাসে।

Picked up where you left off

Comments

Abdul Khaiyam আবদুল খৈয়াম was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • দুঃখ জাগানিয়া কবিতা। অন্যভাবে বললে, কবি নিঃসঙ্গতার ছবি এঁকেছেন। সময়ের স্রোতে প্রিয়জন হারানোর বেদনা কবিকে ব্যথিত করে। তিনি যেমন বলেন, স্মৃতির পাখি ডানা ঝাপটায় নির্জনতার তীরে..। তাইতো তিনি মিছে ছায়া সঙ্গীর অপক্ষায়!