Poetry

আমি এরিকসন

September 24, 2026

36 views
এই থমথমে যৌন হাওয়ার রাতে
যে পুরুষ তোমাকে বিবস্ত্র করল বৈধ উপায়ে
সে হয়তো ভাবছে— এই বুঝি প্রথম আবিষ্কার। 
অথচ
তুমি তো জানো আসল ঘটনা কী!
আমিও তো জানি কোথায় কতটা আছে
তিল আর চিকেন পক্সের আবছা দাগ।
কানে কানে জানাও, সে ক্লান্ত যখন—
কলম্বাসের আগেই আমেরিকায়
মুখ রেখেছে এরিকসন।

৮ নভেম্বর ২০২৩
Picked up where you left off

Comments

Habib Rahman was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Habib Rahman 2 weeks ago First reader

    বাহ। সুন্দর লেখনী। লেখার মধ্যে গভীরতা আছে। বিশেষ একটা টপিকেও লেখা যা বর্তমানকে ধারণ করে।