ঘরের সিলিং থেকে ঝুলে আছে গ্লুমি সানডে।
লোকে বলে ওটা নাকি একটা অভিশপ্ত গান।
যে শোনে, সেই মরে যায়।
প্রিয়তমা, তুমি কি.....?
নইলে -
তোমাকে ভাবলেই চোখ চলে যায় সিলিংয়ে,
কোথায় যেন বাজতে থাকে-
Death is no dream.
কেন ?
কেন আমি তোমাকে কখনও দেখিনা?
এমনকি স্বপ্নেও না।
তোমার চোখ কেমন, আমি তা মনে করতে পারিনা,
তোমার মুখ, তোমার চুল, তোমার নখ,
আমার কিচ্ছু স্মরণে নেই; থাকার মধ্যে আছে
কেবল 'তুমি' নামের এক অনুভব।
মেয়ে, তোমার নাম যেন কী ?