আমাদের কত কত দিন,
ধুয়ে গেছে বৃষ্টির বানে ;
বিকেলের কাছে জমেছে কত না ঋণ,
বর্ষা বিকেল ডাকে না কি আর ?
বাজে না কি মোহ বীণ ?
ঝড় এলে পাছে, আম গাছে গাছে
হাতছানি দেয়া সুখ;
জড়ো করে সব সিন্দুকে রাখা আছে।
ধুলো কি জমেছে তাতে ?
আদৌ, আছে কি স্মৃতির ছাঁচে ?
এখনও তো বর্ষা আসে,
দখিণের হাওয়ায় গাছেরা নাচে,
গাছ থেকে ডাকে কাঁচা-পাকা আম;
শুধু ইচ্ছেগুলোরই তুমুল বেড়েছে দাম।