Poetry

দয়া করো প্রভু

September 27, 2026

52 views

ভুলেই গিয়েছিলাম, কেউ একজন খুব ভোরে
অনুমোদনের স্বাক্ষর দিয়ে দেন দিনের সব কিছুর।
কিভাবে আজ ঝগড়া হবে, কখন আজ বৃষ্টি হবে,
কখন আমার কষ্ট হবে, কখন পথচারী হোঁচট খাবে।
কেউ খুব ভোরেই, অথবা তারও খানিক আগে
স্বাক্ষরের সময় সবকিছু লিখে পাশে টিক চিহ্ন
দিয়ে দিচ্ছেন। আপনমনে তার এই বাছাই করা
অনুমোদনে আমি হাসতে হাসতে দিন শুরু করে
সন্ধ্যায় এক আকাশ সমান মুখ অন্ধকার করে ভাবি,
তুমি কেমন করে এসব করো, কোথায় তোমার চাবি!
ভোগের মায়ায় ঘোরের ভেতর আমারও দিনকাল,
তুমিই ব্যস্ত হয়ে রইলে, কি হবে আমার ত্রিকাল।
দয়া করো, দয়া করো, দয়া করো প্রভু।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • sayed Hossain 11 minutes ago

    দারুণ আর্তি প্রতি ছত্রে। দারুণ লিখেছেন।

    • Borhan Mahmud 4 minutes ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

  • খুব ভাল লাগল কবিতাটি।

    • Borhan Mahmud 3 minutes ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

  • robin ahmed 1 month ago

    একটা দারুণ কবিতা।

    • Borhan Mahmud 3 minutes ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

  • probash khobor 1 month ago

    দারুণ লিখেছেন।