কাক

September 28, 2026

94 views

মানুষের ছায়া খেয়ে একটা কাক
চোখ লাল করে বসেছিলো।
আরেকটা কাক সে লাল খুঁটে
ময়লা ফেলার মতো
ফেলে আসলো মানুষের ঘরে,
কুকুরদের ঘুম ভাঙার আগে।

সন্ধ্যায় ঘরময় খুব হাসাহাসি হলো—
যখন পোষা মুরগির পেট থেকে
আসতে লাগলো ট্রেনের হুইসেল,
ছুটির ঘণ্টা,
জোড়া কাকের চিৎকার।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 month ago

    কবিতাটিতে আপনি এক অদ্ভুত ও পরাবাস্তব প্রয়োগে আধুনিক মানুষের গভীর বিচ্ছিন্নতাবোধ দারুণভাবে তুলে ধরেছেন। খুব ভালো লিখেছেন ভাই।

    • Farhad Meghnad 1 month ago

      ভালোবাসা নেবেন। পড়ার জন্য কৃতজ্ঞতা।