Poetry

আমি স্বয়ং ঐতিহ্য

September 28, 2026

52 views

চলে যাচ্ছে অন্য একটা জীবনে থেকে এই জীবনটা-
পড়ে পড়ে পাহাড়ের উচ্চতায় ওঠো, আমাদের ভান্ডার সীমিত- তবু সমৃদ্ধ!
বই থেকে শুরু, শেষ বলে কিছু নেই সিনেমার সংলাপে চলমান দৃশ্য।

পৃথিবীর আতিথেয়তায় আমি বাংলা নববর্ষের উল্লাসে নেই উৎসবে-
কিন্তু কলমে আমার চর্চারত প্রিয় সব বাংলা শব্দ, আমি স্বয়ং ঐতিহ্য!
বৈশাখের একটা মাখা মাখা ভেজা ঘ্রাণ কিন্তু ঠিকি আমি বয়ে বেড়াচ্ছি-
কবিতায় যেসব ছন্দ উপমা সবি সংস্কৃতির ধারক বাহক নয়তো কি?


যে জীবন কিং জর্জ হসপিটালের করিডোরে দেখতে পাচ্ছি, চোখগুলো ঝাপসা-
আমি কবিতা লিখি শুধু মাত্র এই উপলব্ধি থেকে- নানান ভাষার মানুষ তারা;
আমি অ আ ই দিয়েই প্রকাশ করছি অনুভূতি, আজ যে বৈশাখ-
উড়ছে ব্যস্ততা পুড়ছে হাহাকার আমার বাংলাদেশ, তুমি আমার ভালোবাসা।

বরং অপেক্ষা করছি বিকেলটির জন্য- বহু জীবনের সারাংশ;
সমাপ্ত টানতে পারবোনা এভাবে, উপভোগ করতে চাই সন্ধ্যা তারা, মিটিমিটি জোনাকি।

১৪.০৪.২০২৬
রেডব্রীজ, লন্ডন

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login